Logo

আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন তানজিদ হাসান তামিম

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ আগস্ট, ২০২৬, ১৬:৪৩
আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন তানজিদ হাসান তামিম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজে না থাকলেও সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তানজিদ। ওয়ানডে সিরিজে ৫৩ গড়ে ১৫৯ রান করেন তিনি। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৯০। সিরিজে দুটি অর্ধশতকের পাশাপাশি সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন তানজিদ। তিনিই ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায়।

টি-টোয়েন্টি সিরিজেও একই ধারাবাহিকতা ধরে রাখেন এই ওপেনার। ১২৭ স্ট্রাইক রেটে ৭০ গড়ে করেন ১৪০ রান। এ সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাট থেকে আসে দুটি ফিফটি, যার মধ্যে সর্বোচ্চ ছিল অপরাজিত ৬৬ রান। তার পারফরম্যান্সে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়।

জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে তানজিদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলাইয়ে ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত ছিলেন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে নর্থ সাউন্ডে প্রথম টেস্টে ১৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মাসের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তার পারফরম্যান্স আরও উজ্জ্বল হয়ে ওঠে। তারুবায় প্রথম ইনিংসে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন গ্রিভস। দ্বিতীয় ইনিংসেও ১২ রানে নেন দুই উইকেট। তার বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

জুলাইয়ে দুই টেস্টে ব্যাট হাতে ২১৫ রান করেন গ্রিভস, যেখানে তার ব্যাটিং গড় ছিল ৭১.৬৬। একই সময়ে মাত্র ১০.২৫ গড়ে শিকার করেন আট উইকেট। এ ছাড়া দুটি ওয়ানডেতে ৩২ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১১৪.২৮।

বিজ্ঞাপন

অন্যদিকে, ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে প্রত্যাশিত সাফল্য পাননি হ্যারি ব্রুক। সিরিজে তার সংগ্রহ ছিল মাত্র ৩১ রান। তবে টি-টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ান ইংলিশ অধিনায়ক।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্রুক করেন ২২৯ রান। তার ব্যাটিং গড় ছিল ১১৪.৫০ এবং স্ট্রাইক রেট ছিল ২১৪.০১। এই তিন ক্রিকেটারের মধ্য থেকে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD