Logo

সাগরে লঘুচাপ, ভারী বর্ষণের শঙ্কা তিন বিভাগে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯
সাগরে লঘুচাপ, ভারী বর্ষণের শঙ্কা তিন বিভাগে
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এছাড়া ২৪ সেপ্টেম্বরের দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূতও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা দিতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকার দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

সামুদ্রিক লঘুচাপের কারণে আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD