Logo

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৫, ২২:৪০
বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমেছে। তবে ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে এখনো কম-বেশি বৃষ্টির দেখা মিলছে। আগামী রবিবার (১২ অক্টোবর) পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী রবিবার পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। এর আগের দুই দিন (শুক্র ও শনিবার) রাজধানী ঢাকায়ও বৃষ্টি থাকতে পারে। ১২ অক্টোবরের পর দেশে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। মঙ্গলবারের (১৫ অক্টোবর) দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। এতে মাসের মাঝামাঝি সময়ে দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। এতে তখন তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি তুলনামূলক কিছুটা বেশি ছিল। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে বুধবার (৮ অক্টোবর) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD