আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্ব তালিকায় স্থান কত?

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যে ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৭।
বিজ্ঞাপন
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ১৮২।
ভারতের মুম্বাই ১৮১ স্কোর নিয়ে চতুর্থ এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ স্কোরের বায়ু খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।







