Logo

ঢাকায় আজ বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৮
ঢাকায় আজ বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ছবি : এআই দিয়ে তৈরি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রসহ হালকা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ২১ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩ মিনিটে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD