Logo

রাতভর ঠান্ডা, সকালে কুয়াশা; শীতের আমেজ পঞ্চগড়ে

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৮ নভেম্বর, ২০২৬, ১২:১১
রাতভর ঠান্ডা, সকালে কুয়াশা; শীতের আমেজ পঞ্চগড়ে
ছবি: সংগৃহীত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশার প্রকোপও বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। সকালে ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা।

বিজ্ঞাপন

রবিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও বাড়ে। রাতে কম্বল ব্যবহার করতে হচ্ছে। সকালে ঘরের বাইরে বের হওয়ার সময়ও গরম কাপড় পরতে হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাত ও ভোরের ঠান্ডা বাতাসে বেশি ভোগান্তিতে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীরা। জীবিকার প্রয়োজনে যাঁদের সকালে কিংবা রাতে বাইরে বের হতে হয়, তাঁদের অনেকেই জ্যাকেটসহ শীতের পোশাক ব্যবহার করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠানামা চলছে। রোববার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্রনাথ রায় আরও জানান, আগামী কয়েক দিনে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD