নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নেওয়ার আহ্বান জানাল বিএনপি নেতা

নিরীহ ও বাধ্য হয়ে রাজনীতিতে যুক্ত হওয়া আওয়ামী লীগ কর্মীদের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
বিজ্ঞাপন
তিনি বলেন, যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে বা সভা-সমাবেশে অংশ নিয়েছে, কিন্তু কাউকে ক্ষতি করেনি কিংবা মিথ্যা মামলা দেয়নি, তাদেরকে বুকে টেনে নিন।
আরও পড়ুন: সুন্দরবনে ২২টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা, গণসংযোগ ও বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিএনপি নেতা নাসির আহমেদ মালেক বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। তবে যারা কেবল নাম লিখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে।
তিনি আরও বলেন, যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন— বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, আমরা সেই দায়িত্ব নিচ্ছি।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ ও জামায়াতের রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে এ দেশের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ দিয়ে হত্যা করা হয়েছিল। পরে সেই জামায়াতই আওয়ামী লীগের ঘরে ঘরে গিয়ে বলেছে, বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি। অথচ তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। এখন ভোটের জন্য তারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি যাচ্ছে, পূজায় অংশ নিচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে— সবই ভোটের আশায়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম এবং রোজিনা খাতুন প্রমুখ।








