Logo

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১২ নভেম্বর, ২০২৫, ১৯:৪১
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে বাসভবনের ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

বিজ্ঞাপন

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, এই বাসভবনে একাই থাকি। আমি অফিসে থাকাকালীন বাসভবনের গার্ড আমাকে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের ঘটনার খবর জানান। এরপর আমি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

এদিকে আগুন নিয়ন্ত্রণ নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।c

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD