Logo

১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৩
১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি
ছবি: সংগৃহীত

১১ দলীয় নির্বাচনী জোট কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, এই জোট দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “১১ দলীয় জোট বাংলাদেশের ১৮ কোটি মানুষের বৈষম্য, শোষণ ও অতীতের জুলুম থেকে মুক্তি এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞাপন

নির্বাচন প্রসঙ্গে তিনি কারচুপির আশঙ্কার কথাও তুলে ধরেন। তার অভিযোগ, কিছু এলাকায় জাল ভোটের চেষ্টা চলছে এবং ভোটার তালিকা নিয়ে নানা অপচেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, অতীতেও এমন অনিয়মের নজির রয়েছে।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট কারচুপি ও জালিয়াতির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD