Logo

পীরগাছায় ১১ দলীয় জোটের জনসভা, স্বৈরাচারবিরোধী গণভোটের শাপলা কলি প্রচারণা

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগাছা, রংপুর
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৬
পীরগাছায় ১১ দলীয় জোটের জনসভা, স্বৈরাচারবিরোধী গণভোটের শাপলা কলি প্রচারণা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা সরকারি কলেজ মাঠে রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় জোটের মনোনীত ‘শাপলা কলি’ মার্কারের পক্ষে নির্বাচনী জনসভা। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রূপ নেয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর–দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়, এটি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি প্রদানের গণভোট। শাপলা কলিতে ভোট দেওয়া মানেই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া।”

বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, “রংপুর অঞ্চলের জনগণ দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্য ও অবহেলার শিকার হয়েছে। এই নির্বাচন সেই বৈষম্যের প্রতিফলন দূর করার সুযোগ।”

বিজ্ঞাপন

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা জনগণের সম্পদ লুটপাট করেছে, বিএনপি তাদেরই সংসদে পাঠাতে চায়। জনগণ এবার লুটেরাদের প্রত্যাখ্যান করবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা এ.টি.এম আজম খাঁনও বক্তব্য দেন।

রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “৫ আগস্টের পর ফ্যাসিবাদের দোসররা আবার ভোট চাইছে, কিন্তু জনগণ তাদের আর সুযোগ দেবে না।”

বিজ্ঞাপন

জনসভায় সভাপতিত্ব করেন পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বজলুর রশিদ। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ১১ দলীয় জোটের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD