Logo

নির্বাচনের আগেই উধাও সিসি ক্যামেরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২
নির্বাচনের আগেই উধাও সিসি ক্যামেরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার পরপরই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নির্ধারিত সময়ে স্কুল ছুটি ঘোষণা করা হয়। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ থাকায় ভবনটি ফাঁকা ছিল।

বিজ্ঞাপন

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। পরে বুধবার সরেজমিন পরিদর্শনেও একই চিত্র দেখা যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে শিক্ষকরা চলে যান। তিন দিন পর এসে দেখা যায়, ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা নেই। বিষয়টি দ্রুত প্রশাসনকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, যারা নির্বাচনে অনিয়ম বা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এটি তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এগুলো সরিয়েছে, তাদের উদ্দেশ্য স্পষ্টতই প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি তাঁর জানা রয়েছে এবং এ ঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD