Logo

শেরপুরে নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

profile picture
উপজেলা প্রতিনিধি
শাহজাহানপুর, বগুড়া
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
শেরপুরে নারিকেল গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুর উপজেলার উলিপুর এলাকায় ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উলিপুর পাড়ার বাসিন্দা এবং ফজলু ওরফে ফজু প্রামাণিকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে এলাকার একটি বড় নারিকেল গাছের নিচে সজীব প্রামাণিককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার সাব-ইন্সপেক্টর বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়ার উদ্দেশ্যে নারিকেল গাছে উঠেছিলেন সজীব। গাছটি উঁচু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একটা ব্যাগও তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

নিহতের মা মাসুদা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে ছেলেকে শেষবার দেখেছি। সে নেশা করত। সে বিবাহিত ছিল এবং তার মেয়ের বিয়েও দিয়েছে। তবে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD