Logo

নেত্রকোণায় স্বামীর প্রচারণায় চিকিৎসক স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৪
নেত্রকোণায় স্বামীর প্রচারণায় চিকিৎসক স্ত্রী
ছবি প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা -২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের প্রচারণায় নেমেছেন তার চিকিৎসক স্ত্রী লুৎফা হক।

বিজ্ঞাপন

প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বাহাদুরপুর, বাদে চিরাম, নৈহাটীসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক পথসভা করেছেন এই চিকিৎসক।

চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কদ্দুছ নয়নের সভাপতিত্বে এবং মো. উজ্জল শেখের সঞ্চালনায় বারহাট্টা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মহিবুর রহমান রতনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

এসময় ডা. লুৎফা হক রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির আগামীর পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা সহায়তা এবং বেকার ভাতা প্রদানসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হবে। তিনি উপস্থিত ভোটারদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD