Logo

শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১০
শ্রীনগরে ঘর থেকে বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোড়ল বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় ইমরান মোড়ল (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান মধ্য বাঘড়ার মানিক মোড়লের ছেলে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, ইমরানের বাবা প্রবাসী এবং মা ঢাকা বেড়াতে গেছেন। ইমরানের স্ত্রী আয়শা আক্তার অন্তসত্ত্বা এবং তিনি তার বাবার বাড়িতে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইমরানের সঙ্গে সর্বশেষ কথা হয় আয়শার। শুক্রবার সকালে ইমরানকে ফোন করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে আয়শা তার শ্বাশুরিকে বিষয়টি জানান।

শুক্রবার (৬ ফেব্রয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মা ও চাচারা বাড়িতে এসে পাকা ঘরের লোহার গেইটের তালা খুলে রুমে প্রবেশ করলে মেঝেতে ইমরানের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ইমরান ২০২৫ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে উপজেলায় বালাশুর বাজার এলাকায় একটি বিকাশ/নগদ দোকান খোলেন। তিনি কামারগাঁও এলাকার আয়শা আক্তারের সঙ্গে বিবাহিত ছিলেন। আয়শা বর্তমানে সাত মাসের অন্তসত্ত্বা। ধারণা করা হচ্ছে, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার বিকাশ/নগদ একাউন্টের মোবাইল নেওয়া হয়েছে।

বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, “গলায় তার পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD