Logo

জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
দৌলতপুর, কুষ্টিয়া
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩৪
জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দুই দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকেলে হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়। তিনি বলেন, ‌‘বাড়ির বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখতে পেলেও মুখ দেখা সম্ভব হয়নি।’

এ বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার কথা শুনেছি। জাহিদ হাসান আমাদের ইউনিয়ন সেক্রেটারি।’

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তবে আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD