বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ২

মেহেরপুরের মুজিবনগরে ভোট কেন্দ্রের কাছাকাছি এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে পাঁচজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং দুই জনকে আটক করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোটারদের কেন্দ্রের দিকে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে সংঘর্ষে পাঁচজন আহত হন।
আরও পড়ুন: ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
বিজ্ঞাপন
আহতদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াতের চার সমর্থক— বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। পুলিশ দুই জন জামায়াত সমর্থক হরেন-শহিদুল এবং আশরাফ হোসেনকে আটক করেছে।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সকালে ভোট কেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন কেন্দ্রের চারপাশে পরিস্থিতি শান্ত এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল আছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মৌলভীবাজারের ৪ আসনে ভোটগ্রহণ শুরু
স্থানীয়রা বলছেন, ভোটের পরিবেশকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল, তবে পুলিশ ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।
এদিন মুজিবনগরের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলেছে, যদিও জয়পুর কেন্দ্রের ঘটনার কারণে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারেরা এখন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।








