Logo

চট্টগ্রাম-১৫ আসনে নিজ এলাকায় ভোট দিয়েছেন শাহজাহান চৌধুরী

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩
চট্টগ্রাম-১৫ আসনে নিজ এলাকায় ভোট দিয়েছেন শাহজাহান চৌধুরী
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।

ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছি। দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। জনগণের রায় যাই হোক না কেন, আমরা তা মেনে নেব।”

বিজ্ঞাপন

তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

সকালের ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। প্রশাসনের বরাতে জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসনে ভোট কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD