Logo

জগন্নাথপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

profile picture
উপজেলা প্রতিনিধি
জগন্নাথপুর, সুনামগঞ্জ
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৮
জগন্নাথপুরে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এবং জগন্নাথপুর উপজেলা প্রশাসন।

এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা, জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

বিজ্ঞাপন

পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জুবায়ের আহমদ।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD