Logo

বিরামপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

profile picture
উপজেলা প্রতিনিধি
বিরামপুর, দিনাজপুর
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০
বিরামপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
ছবি প্রতিনিধি।

‎দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

‎প্রথমে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, উপজেলা পরিষদ, বিরামপুর প্রেসক্লাব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল বিরামপুর উপজেলা ও পৌর শাখা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা এনসিপি’র পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে কোন পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। এসময় রাজনৈতিক দল দুটির কোন নেতাকর্মীকেও শহীদ মিনারে দেখা যায়নি।

বিজ্ঞাপন

‎শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার দিনব্যাপী বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD