Logo

প্রথম প্রহরে শহীদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা

profile picture
উপজেলা প্রতিনিধি
দীঘিনালা, খাগড়াছড়ি
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৫
প্রথম প্রহরে শহীদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা
ছবি প্রতিনিধি।

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

দিবসের প্রথম প্রহরে উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, ছাত্র বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু, ১ নং মেরুং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম মিয়া সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD