Logo

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লা–কসবা আঞ্চলিক সড়কের মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় শাকিবুল হাসান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার।

পুলিশ জানায়, নিহত শাকিবুল হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় কামতা গ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন একটি মোটরসাইকেল সড়কের পাশে পড়ে আছে এবং চালক গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন। তবে কোন যানবাহন তাকে ধাক্কা দিয়েছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বিজ্ঞাপন

এসআই সৈকত মজুমদার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD