Logo

জীবননগরে জাহিদ হত্যা মামলায় আসামি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯
জীবননগরে জাহিদ হত্যা মামলায় আসামি গ্রেফতার
ছবি: প্রতিনিধি

চাঞ্চল্যকর জাহিদ হত্যা মামলায় অবশেষে অগ্রগতি মিলেছে। জীবননগর উপজেলার খয়েরফোদা মাঠপাড়া এলাকার যুবক জাহিদ হাসান (২৭) হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি উর্মির শ্বশুর মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত-এ প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ।

নিহত জাহিদের বড় ভাই এনামুল হোসেন তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনার এক মাস পার হয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হাসান দায়িত্বে গাফলতি করছেন। এমনকি আসামিপক্ষের ঘুষ লেনদেনের সঙ্গেও জড়িত থাকতে পারেন বলে আমাদের সন্দেহ।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারের দাবি, আসামি গ্রেফতারের বিষয়টি পুলিশ প্রথমে গোপন রাখার চেষ্টা করেছে। স্থানীয় মিডিয়াকর্মীরাও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অবগত ছিলেন না। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে ওসি সোলায়মান শেখের সঙ্গে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

গত ১৪ জানুয়ারি দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা এলাকায় হারু শাহ মাজার-সংলগ্ন একটি ঘাসক্ষেত থেকে জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহতের পরিবার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD