Logo

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫০
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে আগুন
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী মাছরাঙা হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। হাউজবোটের ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান। “তৎক্ষণাৎ বাজারের লোকজন নদীর পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, এই হাউজবোটে কিছু লোক কাজ করছিল। হঠাৎ বোটের পেছনের দিকে আগুন দেখা যায়। আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লেগে হাউজবোটের কিছু অংশ ও নানা জিনিসপত্র পুড়ে গেছে। স্থানীয় ও বাজারের লোকজনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

মাছরাঙা হাউজবোটের মালিক মো. মনিরুজ্জামান জানান, জেনারেটর চালানোর সময় সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষতি হয়নি। তবে স্টাফ রুম ও হাউজবোটের পেছনের কিছু অংশ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হাউজবোটটি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD