Logo

শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ, ভোটে লড়বেন ৩ প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১৫ মার্চ, ২০২৬, ১৪:৫৩
শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ, ভোটে লড়বেন ৩ প্রার্থী
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দের সময় জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক দেওয়া হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ‘ধানের শীষ’ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানকে ‘কাঁচি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এই নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী ছিলেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাতিল হয়েছিল। এরপর নির্বাচন কমিশন আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে।

জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, সব প্রার্থীর বৈধ কাগজপত্র যাচাই সম্পন্ন হয়েছে এবং আইন অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু হবে—এটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

বিজ্ঞাপন

এবারের উপনির্বাচনে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোও ভোটপ্রচার শুরু করেছে। নির্বাচনে তিন প্রার্থী একে অপরের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যা শেরপুর-৩ আসনের নির্বাচনী মঞ্চে উত্তেজনা বাড়াবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD