Logo

শৈলকুপায় বজ্রপাতে অপু বিশ্বাসসহ বাবার মৃত্যু, আহত ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
শৈলকূপা, ঝিনাইদহ
২৮ মার্চ, ২০২৬, ১৭:১৩
শৈলকুপায় বজ্রপাতে অপু বিশ্বাসসহ বাবার মৃত্যু, আহত ৩
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা উপজেলার খড়বাড়িয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন খড়বাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) এবং একই গ্রামের সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস (৪০)।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে একদল কৃষক মাঠে পেঁয়াজ তোলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে পাঁচজন কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু ও সমীরকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শৈলকুপা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD