Logo

কুষ্টিয়ায় বিজিবির কঠোর অভিযান, ২১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২১ এপ্রিল, ২০২৬, ১৪:২৬
কুষ্টিয়ায় বিজিবির কঠোর অভিযান, ২১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ
ছবি: সংগৃহীত

সীমান্তে চোরাচালান, অবৈধ জ্বালানি ও ভোজ্য তেলের মজুদ রোধ এবং আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় তেল পাচার ও চোরাচালান রোধে এ পর্যন্ত ১ হাজার বিশেষ টহল, ৩৬০টি চেকপোস্ট এবং ১৬০টি জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ২৪টি যৌথ নজরদারি পোস্টও চালু রয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, চলতি ২০২৬ সালে এ পর্যন্ত ২২ জন আসামিসহ ৮টি আগ্নেয়াস্ত্র, প্রায় ২০০০ লিটার ডিজেল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য—হেরোইন, ইয়াবা, এলএসডি ও ফেন্সিডিল—জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ২১ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯৭১ টাকা।

বিজিবি অধিনায়ক বলেন, “সীমান্তে জ্বালানি সম্পদ সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে পশু চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD