কক্সবাজারে অপহরণের পর তিনজনকে গলাকেটে হত্যা

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, পাহাড়ি ডাকাত দলের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।
বিজ্ঞাপন








