Logo

চুনারুঘাটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
২১ এপ্রিল, ২০২৬, ১১:৫৮
চুনারুঘাটে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।

অভিযান সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে এসব জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স জননী ভান্ডারের মালিক রাজু পালকে ১০ হাজার টাকা, মেসার্স দোহা স্টোরের মালিক মোশাহিদ মিয়াকে ৮ হাজার টাকা এবং মেসার্স মা ভ্যারাইটিস স্টোরের মালিক রুপক পালকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD