Logo

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

profile picture
উপজেলা প্রতিনিধি
২৩ এপ্রিল, ২০২৬, ১৪:৩১
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ টানা দুইদিন এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD