Logo

কালীগঞ্জে এরশাদ-জুয়েল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
কালিগঞ্জ, গাজীপুর
২৩ এপ্রিল, ২০২৬, ১৪:৩৯
কালীগঞ্জে এরশাদ-জুয়েল বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কথিত ভূমিদস্যুতা ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে এরশাদ ও জুয়েলের নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) বিকেলে নাগরী ইউনিয়নের জয়নাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জয়নাল চত্বর সংলগ্ন একটি ক্লাব কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তদের নানা কর্মকাণ্ডে পূর্বাচল সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দাবি, কৌশলে কিছু তরুণকে নেশায় আসক্ত করে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়া, জমি সংক্রান্ত লেনদেনের নামে অর্থ আদায় এবং পরবর্তীতে জমি দখলের চেষ্টা—এমন নানা অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী হিসেবে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শরীফ মিয়া। তিনি অভিযোগ করেন, তার পরিবারের সদস্যদের টার্গেট করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে এবং প্রতিবাদ করায় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

বিজ্ঞাপন

অপর ভুক্তভোগী খামারি নজরুল ইসলাম অভিযোগ করেন, তার কাছে চাঁদা দাবি করা হয় এবং এক পর্যায়ে তাকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে উল্টো তার বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা বলেন, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD