Logo

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
২৩ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের পাউরুটি সরবরাহের অভিযোগে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান গাককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির খাবার বিতরণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ আদেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই দিন দুপুরে সদর উপজেলার শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রায় ২০ জন শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটে ব্যথা অনুভূত হলে দ্রুত বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।

বিজ্ঞাপন

পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ অন্যান্য শিক্ষার্থীদের ওই পাউরুটি খাওয়া থেকে বিরত রাখে এবং অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেয়।

ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে নিম্নমানের খাদ্য সরবরাহের সত্যতা পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD