Logo

নাজিরপুরে ডাকাতি চেষ্টায় নিহতের ঘটনায় মূলহোতা আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
নাজিরপুর, পিরোজপুর
২৩ এপ্রিল, ২০২৬, ১৮:১৭
নাজিরপুরে ডাকাতি চেষ্টায় নিহতের ঘটনায় মূলহোতা আটক
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি চেষ্টাকালে এক ডাকাত নিহতের ঘটনায় মূলহোতা আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে মাদারীপুর শহর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)-এর সহযোগিতায় তাকে আটক করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ৯ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

তবে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান রয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD