সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পাশাপাশি নজরদারিও জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর আগে গতকাল শুক্রবার (৮ মে) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫) নামে দু্ই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় বিএসএফের গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা ভারতীয় সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের গুলিতে নিহত হন। নিহতদের মরদেহ বর্তমানে ভারতের মর্গে রয়েছে এবং তা দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।








