Logo

লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১০ মে, ২০২৬, ১৩:১৮
লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি-২০২৬ পদে নিয়োগের লক্ষ্যে লালমনিরহাটের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় লালমনিরহাট জেলা নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এসবি) সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (উপ-পরিচালক, ট্রেনিং), পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এস. এম. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

রংপুর রেঞ্জের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা।

এছাড়া সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন সুমা, বিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পরীক্ষা শেষে নিয়োগ বোর্ডের চেয়ারম্যান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৮ মে ২০২৬, সকাল ৮টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

তিনি প্রার্থীদের কোনো ধরনের প্রলোভন, ঘুষ বা দালালের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD