Logo

বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
বারহাট্টা, নেত্রকোণা
১১ মে, ২০২৬, ১৪:৪৮
বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) সকালে বারহাট্টা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে এনএসআই ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। ওই অভিযানে দালালদের পাশাপাশি ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভকেও আটক করা হয়, যারা নির্ধারিত সময়ের বাইরে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেন।

বারহাট্টা উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলি তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হিরা মিয়া, মোঃ এনামুল হক, মোঃ আসলাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি অপরিহার্য ও উচ্চশিক্ষিত অংশ। তারা কোনোভাবেই দালাল নন, বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তারা আরও বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করা এই পেশাজীবীদের পেশাগত স্বীকৃতি, চাকরির নিরাপত্তা এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

মানববন্ধন থেকে অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সব ধরনের বাধা দূর করার জোর দাবি জানানো হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD