মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদ’র শেষ বিদায়

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদ অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেন। রবিবার রাতে উপজেলার মণিকা গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম সানাউদ্দিন আহম্মদ’র ছেলে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) দুপুরে মণিকা পূর্বপাড় ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) শাওনিল নাহার এবং মদন থানা অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমকে মণিকা পূর্বপাড় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিজ্ঞাপন








