Logo

পুষ্টিহীনতামুক্ত এলাকা গঠনে ওয়ার্ল্ড ভিশনের যৌথ কর্মপরিকল্প

profile picture
উপজেলা প্রতিনিধি
শরণখোলা, বাগেরহাট
১১ মে, ২০২৬, ১৯:৪৬
পুষ্টিহীনতামুক্ত এলাকা গঠনে ওয়ার্ল্ড ভিশনের যৌথ কর্মপরিকল্প
ছবি প্রতিনিধি।

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং জনগণের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে পুষ্টিহীনতা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার অংশগ্রহণে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এপি’র ধানসাগর পিএফ-এর উদ্যোগে আয়োজিত এই কর্মপরিকল্পনার প্রধান লক্ষ্য হলো ধানসাগর ইউনিয়নকে সম্পূর্ণভাবে পুষ্টিহীনতামুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ও মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ধানসাগর ইউনিয়নকে পুষ্টিহীনতামুক্ত এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ডা. আরাফাত, ধানসাগর ইউনিয়নের হেলথ সুপারভাইজার আসলাম হোসেন ফরাজী, হেলথ অ্যাসিস্ট্যান্ট সবুজ শিকদার, ইউনিয়ন সচিব ফারুক হোসাইন এবং ওয়ার্ল্ড ভিশনের ধানসাগর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার রোজলীন নুপুর ঘরামী।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মী, ফ্যামিলি ওয়েলফেয়ার ভলান্টিয়ার (FWV), কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (VDS)-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুষ্টিহীনতা প্রতিরোধে সমন্বিত ও দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত ও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD