Logo

হাসপাতালের রোগীদের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২০ মে, ২০২৬, ১৩:৩০
হাসপাতালের রোগীদের খাবার মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

খুলনা সদর হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের খাবারের মান দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি আকস্মিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের খোঁজখবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় রোগীদের সঙ্গে কথা বলে র‌্যাবিস ভ্যাকসিন না পাওয়া এবং অর্থের বিনিময়ে ভ্যাকসিন কেনার অভিযোগের সত্যতা পান স্বাস্থ্যমন্ত্রী। এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে তিনি ভর্ৎসনা করেন।

মন্ত্রী জানতে চান কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জবাবে তত্ত্বাবধায়ক জানান, সরবরাহ সংকটের কারণে সমস্যা হচ্ছে। তবে পরে মন্ত্রী ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জানতে পারেন, ভ্যাকসিন আনার বিষয়ে সময়মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বিজ্ঞাপন

এরপর হাসপাতালের খাবার কক্ষ ও রান্নাঘর পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রোগীদের জন্য প্রস্তুত করা কুমড়ার তরকারি দেখে তিনি তা মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন।

তিনি বলেন, “এ ধরনের খাবার আপনারা নিজেরা খেতে পারবেন কি না, সেটাই ভাবুন।” এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD