Logo

রায়ে ভেঙে পড়েছে সোহেলের পরিবার, আপিল করবে না স্বপ্নার পরিবার

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
৭ জুন, ২০২৬, ১৮:২৭
রায়ে ভেঙে পড়েছে সোহেলের পরিবার, আপিল করবে না স্বপ্নার পরিবার
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার শোকাহত প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একই মামলার অপর আসামি স্বপ্না আক্তারের পরিবার জানিয়েছে, তারা রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবে না।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) রায় ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে সোহেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছাপ দেখা যায়। বাড়ির বারান্দায় বসে থাকা সোহেলের মা কান্নায় ভেঙে পড়েন, আর বাবা ছিলেন নীরব।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় লোকজনের কাছ থেকেই তারা মামলার রায়ের খবর জানতে পেরেছেন।

বিজ্ঞাপন

রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সোহেলের বোন জলি বেগম বলেন, ভাইয়ের মৃত্যুদণ্ড হতে পারে—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। তারা আদালতের রায় মেনে নিয়েছেন।

সোহেলের বাবা জাকির হোসেন বলেন, ছেলে অপরাধ করলেও সে তার সন্তান। তবে আর্থিক সামর্থ্য না থাকায় উচ্চ আদালতে আপিল করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, গ্রামের কয়েকজন বাসিন্দা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এমন নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ছিল। তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

বিজ্ঞাপন

অন্যদিকে, স্বপ্না আক্তারের বাবা দিয়াদুল ইসলাম জানান, তিনি অনেক আগেই মেয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছিলেন। তার মতে, ঘটনার বিচার হওয়া জরুরি ছিল এবং আদালতের রায়ে তিনি সন্তুষ্ট। এ কারণে রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবেন না।

স্থানীয়দের ভাষ্য, সোহেল ও স্বপ্নার বিয়ের পর থেকেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। তারা দুজনেরই সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, সোহেলের অতীতও নানা বিতর্কে ঘেরা ছিল। পরকীয়া, চুরি, ছিনতাই ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে তিনি এলাকায় পরিচিত ছিলেন। প্রায় চার বছর আগে স্ত্রীকে নিয়ে তিনি ঢাকা চলে যান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD