চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের নেতৃত্বে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরের মঞ্চ চত্বরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
র্যালি শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








