Logo

সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ, সাধারণ সম্পাদক সোহেল

profile picture
উপজেলা প্রতিনিধি
সালথা, ফরিদপুর
২৩ জুন, ২০২৬, ১১:৪৪
সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রাজ, সাধারণ সম্পাদক সোহেল
ফাইল ছবি।

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ রেজাউল ইসলাম (রাজ) সভাপতি এবং সোহেল মাতুব্বর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মোঃ সাব্বির আহমেদ রাকিব সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ আরিয়ান ইসলাম হৃদয়, মোঃ রাজীব হোসেন ও মোঃ আল মামুন সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া মোঃ রিশাদ শেখ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান (সোহাগ) ও মোঃ লিমন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— মোঃ তানভীর হোসেন লিঠু সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুম বিল্লাহ সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ মুরাদ হোসেন দপ্তর সম্পাদক, মোঃ সালমান মুন্সী প্রচার সম্পাদক, মোঃ আকরাম ইসলাম অর্থ সম্পাদক এবং মোঃ সুমন হোসেন ক্রীড়া সম্পাদক।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD