গোসাইরহাটে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

শরীয়তপুরের গোসাইরহাটে চাঁদাবাজি, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ব্যক্তি আশরাফুল ঢালী (২২)। তিনি উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর এলাকার বাসিন্দা এবং হারুন অর রশিদ ঢালীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘বোমা আশরাফুল’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টহল দল নাগেরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আশরাফুল ঢালীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া ককটেল তৈরির অভিযোগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
গোসাইরহাট থানায় দায়ের করা চাঁদাবাজি, হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








