Logo

গাংনীতে আবারও বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১ জুলাই, ২০২৬, ১২:৩৭
গাংনীতে আবারও বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি
ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বোমা সদৃশ্য বস্তু ও হুমকির চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের রজব আলীর ছেলে আক্কাস আলীর বাড়িতে দুর্বৃত্তরা বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট রেখে যায়।

বিজ্ঞাপন

আক্কাস আলী জানান, তিনি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। তার ধারণা, এ বিরোধের জের ধরেই কেউ বোমা সদৃশ্য বস্তু ও হুমকির চিরকুট রেখে যেতে পারে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

চিরকুটে লেখা ছিল, পানি নামতে না দিলে বোম মেরে ফেলবো। দল পাওয়ারে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, “বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD