Logo

সালথায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
সালথা, ফরিদপুর
১ জুলাই, ২০২৬, ১৫:০১
সালথায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের উদ্যোগে মাঝারদিয়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, কাজী কামরুল, সেলিম মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাঝারদিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন।

পরে যুবসমাজকে সচেতন করতে এবং মাদক নির্মূলে ধারাবাহিক প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয়রা মনে করেন, এ ধরনের কর্মসূচি তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD