Logo

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
১ জুলাই, ২০২৬, ১৫:০৭
আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) উপজেলার ব্র্যাক জিগাটারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের ঘর মালিকের মাঝে মোট ২৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন। এ সময় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক মো. মোকছেদুল ইসলাম।

বিজ্ঞাপন

ব্র্যাক সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার ১৭টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৫৯টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম ৬০টি, কাঁঠাল ৭টি, লিচু ১৭৫টি, পেয়ারা ৬টি, মেহগনি ৬টি, জাতনিম ৪টি, নটকন ১৫৩টি, ডালিম ৩২টি, জাম ১২টি এবং জলপাই ৪টি।

এছাড়া উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বিভিন্ন প্রজাতির মোট ৩ হাজার ৯৮৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি, বৃক্ষরোপণে উৎসাহ বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD