Logo

নারায়ণগঞ্জে জুটের গোডাউনে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১ জুলাই, ২০২৬, ১৫:৫৫
নারায়ণগঞ্জে জুটের গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ৪টি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরের দিকে শিবু মার্কেট এলাকার ওই পাটের গুদামে আগুন লাগে। গুদামটির পাশে একটি গাড়ির গ্যারেজ ও একটি মুদির দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে‎ ‎‎নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট একযোগে কাজ শুরু করে। ‎আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই আমরা পাশের দোকানগুলোর মালামাল সরিয়ে নিতে সক্ষম হই। সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

‎তিনি আরো বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD