অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও নতুন কোনো পদায়ন ছাড়াই অবসরে গেলেন শিবচরের কৃতি সন্তান রেজাউল করিম মল্লিক।
বিজ্ঞাপন
দীর্ঘ কর্মজীবন শেষে ঢাকা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব পালনরত অবস্থাতেই চাকরিজীবনের ইতি টানলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ জুন রেজাউল করিম মল্লিককে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। ওই সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞাপন
পরবর্তীতে ২৮ জুন পুলিশের চারজন অতিরিক্ত আইজিপিকে বিভিন্ন দপ্তরে নতুন করে পদায়ন করা হলেও রেজাউল করিম মল্লিককে কোনো নতুন দায়িত্ব দেওয়া হয়নি। ফলে ডিআইজি পদেই তার কর্মজীবনের শেষ দিন কাটে।
এর আগে রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে তার ভূমিকা আলোচিত ছিল।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই সময় বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা রক্ষায় ডিবির কার্যক্রমে তার নেতৃত্ব ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
পদোন্নতির পরও নতুন দায়িত্ব না পাওয়া এবং পদায়ন ছাড়াই তার অবসরে যাওয়া নিয়ে পুলিশ প্রশাসনে আলোচনা চলছে।








