Logo

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
২ জুলাই, ২০২৬, ১৩:২০
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন একটি ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল হাওলাদার (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের ডহরশংকর গ্রামের আক্কেল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল হাওলাদার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালিরচর গ্রামের নজরুল হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেল মার্কেট এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজ চলাকালে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন শাকিল। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD