Logo

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৪ জুলাই, ২০২৬, ১১:২২
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি জেসমিন সুলতানার মতবিনিময়
ছবি: সংগৃহীত

পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৪৯-এর সংসদ সদস্য জেসমিন সুলতানা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় সাংবাদিকদের সঙ্গে এক সারিতে বসে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য জেসমিন সুলতানা।

বিজ্ঞাপন

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ উপস্থিত ছিলেন।

এছাড়া পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ফোরাম ও পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে জেসমিন সুলতানা বলেন, “পিরোজপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।”

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং পিরোজপুরের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। জবাবে সংসদ সদস্য জেলার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD