Logo

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৪ জুলাই, ২০২৬, ১২:৫৫
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। এতে সহযোগিতা করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নেত্রকোণা।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশ নিয়ে পল্লী উন্নয়ন বিষয়ক চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. জাফরুল ইসলাম, বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আল সামছ মোহাম্মদ গোলাম মৌলা এবং হিসাবরক্ষক সেন্টু কুমার তালুকদার।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন সৃজনশীল আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হলে তাদের সৃজনশীলতা বিকাশে আরও উৎসাহ জোগাবে।

বিজ্ঞাপন

বিআরডিবির উপপরিচালক সজল চন্দ্র সূত্রধর বলেন, পল্লী উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলাসহ মানুষের সার্বিক উন্নয়নই এর মূল লক্ষ্য। নতুন প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পল্লী উন্নয়ন বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহিত করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD